বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী সাবরিনা সুলতানা কেয়া
সাবরিনা সুলতানা কেয়া
চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল
সাবরিনা সুলতানা কেয়া (জন্ম ১২ অক্টোবর ১৯৮৫) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। যিনি চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন।
কর্মজীবন । কেয়া
২০০১ সালে ১৪ বছর বয়সে কঠিন বাস্তব চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে কেয়ার। সাবরিনা সুলতানা কেয়া ২০০৩ সালে সাহসী মানুষ চাই চলচ্চিত্রে অভিনয় করেন, যা দুইটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। ২০১৫ সালে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ব্ল্যাকমানি মুক্তি পায়। এরপর কেয়া ৪ বছর পর ২০১৯ সালে শিপন মিত্রের বিপরীতে ইয়েস ম্যাডাম চলচ্চিত্রের মাধ্যমে পুনরায় প্রত্যাবর্তন করেন।
চলচ্চিত্র । কেয়া
কঠিন বাস্তব (২০০১)
রংবাজ বাদশা (২০০১)
ভালোবাসার শত্রু (২০০২)
হৃদয়ের বন্ধন (২০০২)
সাহসী মানুষ চাই (২০০৩)
খুনের পরিণাম (২০০৩)
টোকাই থেকে হিরো (২০০৩)
তুমি শুধু আমার (২০০৩)
চাই ক্ষমতা (২০০৩)
আন্ডারওয়ার্ল্ড (২০০৩)
নষ্ট (২০০৪)
অপরাধ দমন (২০০৪)
দিওয়ানা মাস্তানা (২০০৪)
ডেঞ্জার হিরো (২০০৪)
পাল্টা আক্রমণ (২০০৪)
মিশন শান্তিপুর (২০০৫)
মহব্বত জিন্দাবাদ (২০০৫)
নিষিদ্ধ যাত্রা (২০০৬)
মাস্তান সম্রাট (২০০৭)
রাজধানীর রাজা (২০০৮)
মনে বড় কষ্ট (২০০৯)
তুমি কি সেই (২০০৯)
সেই তুফান (২০১০)
বন্ধু তুমি শত্রু তুমি (২০১১)
প্রেমিক নাম্বার ওয়ান (২০১৩)
আয়না কাহিনী (২০১৩)
আত্মঘাতক (২০১৩)
ব্ল্যাক মানি (২০১৫)
ইয়েস ম্যাডাম
কথা দিলাম (২০২৩)
সমালোচনা । কেয়া
২০১১ সালের ২২ ডিসেম্বর অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে কেয়াকে গ্রেফতার করে পুলিশ। এরপর, ২০১১ সালের ২৩ ডিসেম্বর তিনি জরিমানা প্রদানের বিনিময়ে মুক্তি পান।
ট্যাগ: অভিনেত্রী চলচ্চিত্র অভিনেত্রী ঢালিউড মডেল







